বিয়ন্সের ‘ব্রেক মাই সোল’ মিউজিক ভিডিও মুক্তি পায় গত মাসে। বহুকাল অ্যালবাম প্রকাশে বিরতিতে ছিলেন বিয়ন্সে। সেই কবে ২০১৬ তে মুক্তি পেয়েছিল তার ‘লেমোনেড’ অ্যালবামটি। সেটি ছিল তার ষষ্ঠ অ্যালবাম। প্রশংসাও কুড়িয়েছিল বেশ। এরপর বিয়ন্সে মিউজিক নিয়ে তার স্বামী জে-ডের সঙ্গে কাজ করেছেন, লাইভ অ্যালবাম মুক্তি দিয়েছেন, সেলুলয়ডের পর্দায় চেহারাও দেখিয়েছেন। কিন্তু ভক্তদের মন ভরেনি তাতে। অবশেষে তার অনুরাগীদের জন্য আনছেন নতুন অ্যালবাম। আগামী ২৯ জুলাই বিয়ন্সের অ্যালবাম রেনেসাঁ মুক্তি পেতে যাচ্ছে। এরিমধ্যে এই গায়িকার ওয়েবসাইট ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে রেনেসাঁর প্রি-অর্ডার শুরুও হয়ে গেছে।


 

Post a Comment

Previous Post Next Post