সময়ের সাথে পাল্লা দিয়ে দিন দিন প্রযুক্তির উৎকর্ষের মাধ্যমে যে জিনিসটির সাথে আমরা সবচেয়ে বেশি সম্পর্কিত হয়ে পড়ছি, তা হলো মোবাইল ফোন। আমাদের দৈনন্দিন কাজের শুরুটাই হয় মোবাইলের মাধ্যমে এবং দিন শেষে ঘুমাহেত যাওয়ার সময়ও মোবাইলই হয় আমাদের নিত্যসঙ্গী। দিনের উল্লেখযোগ্য অংশই আমরা মোবাইল নিয়ে কাটাই। সেটা হতে পারে ভিডিও স্ট্রিমিং, অডিও মিউজিক শোনা, ই-পেপার পড়া, যোগাযোগ, সময় দেখা বা গেম খেলা সহ নানামুখী কাজের প্রয়োজনেই। কিন্তু মোবাইল ফোনের ক্ষতিকর দিক সম্পর্কে আমরা অনেক অসচেতন। এই আধুনিক যন্ত্রটির মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যা সৃষ্টি হচ্ছে। এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কমিয়ে জীবন উপভোগের পরামর্শ দিয়েছেন ফোনের আবিষ্কারক মার্টিন কুপার। সম্প্রতি বিবিসি ব্রেকফাস্ট-এ আলাপকালে কুপার বলেন, আমি নিজের সময়ের পাঁচ শতাংশেরও কম সময় ব্যয় আমি মোবাইলে। বর্তমানে ৯৩ বছর বয়সি মার্টিন কুপার ১৯৭৩ সালে বিশ্বের প্রথম ওয়্যারলেস সেলুলার ডিভাইস মটোরোলা ডায়নাটিএসি ৮০০০এক্স তৈরি করেন। তবে তার প্রায় ৫০ বছর পর এই প্রকৌশলীর মনে হচ্ছে ফোনের পেছনে মানুষের আরও কম সময় দেওয়া উচিত। যারা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনের পেছনে ব্যয় করে, তাদের জন্য কী পরামর্শ দেবেন, প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের উচিত ফোন হাত থেকে নামিয়ে রেখে জীবনটাকে একটু উপভোগ করা। ১৯৫০ সালে ইলিনয় ইন্সটিটিউট অভ টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৪ সালে তিনি মটোরোলায় যোগ দেন। তারপর ১৯৭৩ সালে কুপার আবিষ্কার করেন বিশ্বের প্রথম মোবাইল ফোন। প্রথম মোবাইল ফোনের ব্যাটারিতে একবার চার্জ দিলে ২৫ মিনিট সচল থাকেতো। আর ফুল চার্জ হতে সময় লাগত ১০ ঘণ্টা। ১০ ইঞ্চি লম্বা ওই ফোনের ওজন ছিল আড়াই পাউন্ড।
إرسال تعليق