বিয়ে করতে নৌকায় চেপে বরের বাড়ি চললেন কনে


 বিয়ের কথা ছিলো আগস্ট মাসে, কিন্তু বৃষ্টির ভয়ে বিয়ের তারিখ এগিয়ে আনা হলো জুলাইয়ে। যদিও লাভ হলো না! বৃষ্টি এসে বাধ সাধল বিয়েতে।


তাই বলে দমে যাননি বিয়ের কনে। লাল শাড়ি, গয়না পরে চেপে বসলেন নৌকায়। সঙ্গে আত্মীয়রা। গন্তব্য এবার বরের বাড়ি। ঘটনাটি ঘটেছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কোনাসীমা জেলায়। যার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


চমকে দেয়া এমন কাণ্ড করা কনের নাম প্রশান্তি। বর অশোক। ভিডিওতে দেখা যায়, চারদিকে বন্যার পানি থৈ থৈ করছে। এর মাঝে বিয়ের সাজে নৌকায় চেপে বসেছেন কনে। সঙ্গে তার আত্মীয়রা। বন্যাবিধ্বস্ত ওই জেলাতেই থাকেন বর। কনে সপরিবার সেখানেই যাচ্ছেন। কারণ বরের বাড়িতেই হবে বিয়ের অনুষ্ঠান।


পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের কথা হয়েছিলো আগস্টে। তখন বৃষ্টি বাড়বে, এই ভয়ে জুলাইয়ে বিয়ের দিন স্থির করে দুই পরিবার। তাতেও লাভ হয়নি। কারণ ৩৬ বছর পর ভয়াবহ বন্যার কবলে পড়েছে পশ্চিম গোদাবরী এবং কোনাসীমা জেলা। ভয়ঙ্করভাবে ফুঁসছে গোদাবরী নদী। ১৯৮৬ সালের পর গোদাবরী এ ভাবে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়নি।

Post a Comment

Previous Post Next Post